জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৩৯তম জাতীয় সম্মেলন ভ্রাম্যমান প্রচারাভিযান শুরু
১৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

  

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৩৯তম জাতীয় সম্মেলন ভ্রাম্যমান প্রচারাভিযান শুরু

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৪-০৩-২০২০ ১২:৪৪ অপরাহ্ন
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৩৯তম জাতীয় সম্মেলন ভ্রাম্যমান প্রচারাভিযান শুরু

 আগামী ৬ মার্চ থেকে সিরাজগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৩৯তম জাতীয় সম্মেলন। 
এ উপলক্ষে বুধবার সকালে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা কার্যলয়ের সামনের থেকে ট্রাক যোগে ভ্রাম্যমান প্রচারভিযান শুরু হয়। প্রচারভিযান শুভ উদ্ধোধন করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর। এসময় সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ,রবীন্দ্র পরিষদের সাধারন সম্পাদক নুর ই আলম হীরাসহ রবীন্দ্র পরিষদের সদস্যরা। পরে ভ্রাম্যমান ট্রাক যোগে শহর এবং শহরতলীতে সম্মেলনের প্রচার করা হয়। 

উল্লেখ আগামী ৬ মার্চ সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের জাতীয় সম্মেলন  উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী। দ্বিতীয় দিন ৭ মার্চ শাহজাদপুরে  প্রীতিসম্মেলন ও ৮ মার্চ সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্ত হবে। দেশের ৬৪ জেলায় ৮৪ শাখার শিল্পীবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। তিনদিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্য রয়েছে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা, গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান থাকবে।


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-০৩-২০২০ ১২:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 491 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com