সলঙ্গার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে আনন্দ ভ্রমণ
সলঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সলঙ্গা থানা শাখার আয়োজনে আনন্দ ভ্রমণ / বনভোজন অনুষ্ঠিত হয়েছে। থানা কার্যকরী কমিটির ১৫ জন সদস্য ও তাদের পরিবারের সদস্য সহ মোট ৫০ জন শনিবার সকালে বাসযোগে রওনা হয়। তাদের ভ্রমনের পুর্ব ঘোষিত স্থান ছিল নাটোরের রাজবাড়ী ও লালপুর গ্রীণ ভ্যালী পার্ক। আনন্দ ভ্রমনের এই দল প্রথমে নাটোরের গণ ভবনে গিয়ে পৌছেন সকাল ১০ টায়। সেখান থেকে ঘুরে আবার রওনা হন নাটোরের রাজবাড়ী।সেখানে গিয়ে দেখলেন পুরানো জমিদারদের ভগ্ন রাজ প্রাসাদ,পুরানো পুকুর আর অতীত জমিদারদের রেখে যাওয়া কিছু প্রাচীন ইতিহাস ঐতিহ্য। নাটোরের রাজবাড়ীতে আবহমান কালের ঘোড় গাড়ির দৃশ্য যেন সবার মন কেড়ে নিল। শখ বশত: অনেকেই আবার সফর সঙ্গী শিশুদের নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হন। বাবুর্চির রান্না করা দুপুরের খাবার খাওয়া হয় রাজবাড়ীতেই। দুপুর ২ টায় ড্রাইভারকে অনুরোধ জানায় গাড়ি ছাড়তে। কারন ভ্রমণের আরও একটি স্পট বাকী আছে নাটোরের লালপুর গ্রীণ ভ্যালী পার্ক। গাড়ি ছাড়ার পর আলাপ চারিতায় এসে পৌছলেন গ্রীণ ভ্যালী পার্কে। । টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকেই নয়নাভিরাম হরেক রকম দৃশ্য দেখে মন জুড়ে গেল। প্রাকৃতিক ও তুলির আঁচড়ে গড়া কৃত্রিম বাঘ,ভল্লুক, কুমির সহ অনেক দৃশ্যই চোখে পড়ে তাদের। লাইনের ধারে ধারে গাছ গাছালি আর ফুলের বাগান দেখতে খুবই সুন্দর। পার্কের ভিতরে খনন করা নদীর পানিতে অনেক ভ্রমণ পিপাসু পরিবার তাদের আদরের সন্তানদের নিয়ে নৌকায় ভেসে বেড়ানোর দৃশ্য দেখে কার না ভালো লাগে। ডা: আলাউদ্দিন সরকার জানান, অন্যান্য এলাকা হতে আসা পিকনিক পরিবারের শিশুদের মত আমাদের সফর সঙ্গী শিশুরাও বাগ ধরে ট্রেন, নাগরদোলা,ঘোড়গাড়ি সহ বিভিন্ন যানবাহনে উঠতে। ডা: হিরণ পাশা বলেন, মাধব কুন্ডের প্রকৃতির অপরুপ ঝর্ণার মত নাটোরের গ্রীণ ভ্যালী পার্কের কৃত্রিম ঝর্ণার ঝরঝর পানির কলতানিতে ইচ্ছে মত সেলফি উঠালাম আমরা সবাই। ডা: নজরুল ইসলাম জানান,ভ্রমনের ফাঁকে ফাঁকে হালকা মজাদার খাবার,মাঝে মধ্যে টি - ব্রেক আর নিজের ও পরিবারের লোকদের ইচ্ছে পুরনে সাধ্যমত কিছু কেনাকাটাও হলো। ডা : মাজহারুল ইসলাম নান্নু এ প্রতিনিধিকে জানান,লালপুরের গ্রীণ ভ্যালীতে ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো তখন আর থাকা হলো না। কারন ভ্রমনের আনন্দে ঘুরতে ঘুরতে গেল সারাটা দিন। বাড়ি ফিরতে হবে। তাই তারা সবাই গাড়িতে উঠে বসলেন। যথা সময়ে গাড়ি এসে পৌছলো সলঙ্গায়। সময়ের ব্যবধানে সবই বিলীন হয়ে যাবে কিন্তুু স্মৃতির পাতায় জমা থাকবে সলঙ্গা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন সরকার, সেক্রেটারী নজরুল ইসলাম সহ কমিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আনন্দ ভ্রমনের কথা।