মুজিববর্ষ পালন উপলক্ষে থিয়েটার মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত
১৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

  

মুজিববর্ষ পালন উপলক্ষে থিয়েটার মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০২-০৩-২০২০ ০৯:৫২ অপরাহ্ন
মুজিববর্ষ পালন উপলক্ষে থিয়েটার মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন থিয়েটার মঞ্চ মুজিববর্ষ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে । সোমবার বিকেলে সংগঠনের প্রধান পরিচালক আমির হোসেন সুরুজের সভাপতিত্বে তার হোসেনপুর বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গত গ্রুপ থিয়েটার ফেডারেশানের নাট্য উৎসবের নাটক নিয়ে আলোচনা হয় এবং সংগঠনের আয় ব্যায় হিসেব নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে মুজিব বর্ষ পালন লক্ষে ৩ দিন ব্যাপি নাট্য উৎসব এবং মঞ্চনাটক ইতিহাসের ঝুলি মঞ্চায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আলোচনা শেষে সকলের সংগঠনের নির্বাহী কমিটি ভেঙ্গে দেয়া হয় এবং সর্বসম্মতি ক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক আমির হোসেন সুরুজকে আগামী ৯০ দিনের নতুন কমিটি গঠন করে দেয়ার একক ক্ষমতা দেয়া হয়। আমির হোসেন সুরুজ জানান থিয়েটার মঞ্চকে গতিশীল করার জন্য তারন্য নির্ভর একটি কমিটি উপহার দেয়া হবে। মুজিববর্ষে আমাদের নতুন নতুন কর্মসুচি ঐ কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০২-০৩-২০২০ ০৯:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 419 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com