তাড়াশে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
১৬ মে, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৩-২০২০ ০৯:১৩ অপরাহ্ন
তাড়াশে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের  তাড়াশে বিশেষ অভিযানে  মোঃ আবু বাক্কার সিদ্দিক নামের চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।  সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ  এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম। আটককৃত  মোঃ আবু বাক্কার সিদ্দিক(৩৮) হলেন তাড়াশ থানার দোবিলা গ্রামের মোঃ আদম আলীর ছেলে।  
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ধুবিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।  

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৩-২০২০ ০৯:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 660 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com