চৌহালীতে জাতীয় দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
২৭ জুন, ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন

  

চৌহালীতে জাতীয় দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-০৩-২০২০ ০৫:২৭ অপরাহ্ন
চৌহালীতে জাতীয় দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

চৌহালী প্রতিনিধিঃ ভোটার হয়ে ভোট দেব. দেশ গড়ার অংশ নেব এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে  সিরাজগঞ্জের চৌহালীতে বর্ণাঢ্য র‌্যারী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে চৌহালী সরকারি কলেক মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার। 


উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় ভোটার দিবসের গুরুত্বপুর্ণ কর্মসূচিতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা নির্বান অফিসার মোঃ হাবিজুর রহমান, সহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম,ভারপ্রাপ্ত মৎস্য অফিসার মো, মাসুম বিল্লাহ, চৌহালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান  প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা,সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসসহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এ দিবসের তাৎপর্য নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০৩-২০২০ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 233 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com