সিরাজগঞ্জে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-০৩-২০২০ ০২:৩২ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জে টাকার লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জে ২য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (২৮) নামে এক কৃষক যুবকের বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্কুল ছাত্রীর মা বলেন রবিবার সকালে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যায়। স্কুলে পৌছার পর সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা নয়াপাড়া গ্রামের মৃত শহীদ শেখের ছেলে কৃষক সাইফুল ইসলাম আমার মেয়েকে একশ টাকা দেয়ার কথা বলে স্কুল থেকে ডেকে নিয়ে পাশে একটি গলির মধ্যে নিয়ে যায়। সেখানে সাইফুল ইসলাম আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। এসময় আমার মেয়ে সাইফুল ইসলামের হাতে কামড় দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে কান্না করে। পরে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনাটি আমাকে জানায়। তাকে সাথে নিয়ে ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষিকাকে অবগত করি।
স্কুল ছাত্রী জানায় একশ টাকার দেয়ার কথা বলে সাইফুল আমাকে স্কুলের পাশে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। পরে আমি তার হাতে কামড় দিয়ে দৌড়ে বাড়ি চলে আসি। স্কুল ছাত্রীর বাবা জানান, আমার ইজ্জত সন্মান সব চলে গেছে। এবিষয়ে কোন আপোস নাই। আমি আইনের আশ্রয় নেবো।
স্কুলের প্রধান শিক্ষিকা তহমিনা সুলতানা বলেন, স্কুল ছাত্রীকে সাথে নিয়ে তার মা ঘটনাটি আমাদের অবগত করেছেন। আমরা এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, স্কুল ছাত্রীকে যৌন হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০৩-২০২০ ০২:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 795 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ