উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ইউসুফ আলী শেখের ৩৮তম জন্মদিন পালিত (ভিডিও সহ)
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০৩-২০২০ ১১:২৫ অপরাহ্ন
|
|
উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ইউসুফ আলী শেখের ৩৮তম জন্মদিন পালিত (ভিডিও সহ)
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ আলী শেখের ৩৮তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে চালা ডায়মন্ড ক্লাবের আয়োজন কেক কেটে জন্মদিন উদযাপন করে। এছাড়া স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সংঘঠনের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
রবিবার রাতে পৌর এলাকর চালা অফিস পাড়া হাজী আব্দুল বাতেনের বাসভবনে এ জন্মদিন পালন করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সকলের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৩-২০২০ ১১:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 643 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ