বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে ৪ মিষ্টির দোকানে জরিমানা
২৯ এপ্রিল, ২০২৬ ০৩:৪০ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে ৪ মিষ্টির দোকানে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০৩-২০২০ ০৯:৫১ অপরাহ্ন
বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে ৪ মিষ্টির দোকানে জরিমানা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে ৪ টি দোকানে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১ মার্চ) বিকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে মকিমপুর বাজারে এই ভ্রাম্যমান আদালতের পরিচালনা করা হয়। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তার সাথে উপস্থিত ছিলেন, বেলকুচি থানা উপপরিদর্শক আব্দুল রাজ্জাক, পুলিশ সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান এই প্রতিবেদককে জানান, আমরা মূলত নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছি। পাবলিক যাতে পচাবাসি খাবার খাওয়া থেকে বিরত থাকে সে জন্য তাদেরকে সচেতন করে তুলছি। রান্ধুনীবাড়ী বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৪ টি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৩-২০২০ ০৯:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 905 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com