সলঙ্গায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পাল্টাপাল্টি মানব বন্ধন
সলঙ্গা প্রতিনিধি :সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমানের বিরুদ্ধে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে এলাকার জন সাধারন ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার নামক স্থানে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দিয়ে উপস্থিত জন সাধারন জানান,আওয়ামী লীগ নামধারী আরাফাত রহমান একজন নারী কেলেঙ্কারী,ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ,মাদক সেবী। জিরো থেকে হিরো হয়ে বর্তমানে এলাকায় দলের প্রভাব খাটিয়ে রাম রাজত্ব করছে। এলাকার নিরীহ ব্যক্তি আব্দুল আলিমের বাড়ি অবৈধ ভাবে দখলের পায়তারা সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে।ক্ষমতাসীন আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তোলায় সুবিচারের আশায় ভুক্তভোগী মহল উল্লাপাড়ার মাননীয় এমপি তানভীর ইমাম সহ সংশ্লিষ্ট উর্ধতন প্রশাসন বরাবর অভিযোগ প্রেরণ করেছেন। অপরদিকে অভিযুক্ত আরাফাত রহমান নিজেকে সমাজের বিবেক,সৎ,যোগ্য,নিষ্ঠাবান,কর্মঠ,,ন্যায় পরায়ণ ও সকলের আস্থাভাজন দাবী করে এলাকার কিছু ভাড়াটিয়া লোকজনকে নিয়ে পাঁচলিয়া মহাসড়কে গতকাল রবিবার সকাল ১০ টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভার আয়োজন করলে প্রশাসন ও স্থানীয় সচেতনদের চাপের মুখে তা পন্ড হয়ে যায়। পরে গ্রামের মধ্যে একটি সড়কে কিছু লোকজনকে নিয়ে পাল্টা মানব বন্ধন করেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রচারে এমন ব্যানার লিখে প্রতিবাদ সভা করলেও সেখানে ইউনিয়ন বা থানা আওয়ামী লীগের উল্লেখ যোগ্য কোন নেতা কর্মীকে পাওয়া যায় নি।এমপি তানভীর ইমামের ছবি যুক্ত আওয়ামী লীগের নাম দিয়ে ব্যানার ব্যবহার করলেও আওয়ামী লীগের কোন নেতা কর্মী প্রতিবাদ সভায় কেন উপস্থিত নেই, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে পারেন নাই অভিযুক্ত আরাফাত রহমান।