রতনকান্দিতে দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ডঃ
১৬ মে, ২০২৬ ০২:০৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

রতনকান্দিতে দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ডঃ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০১-০৩-২০২০ ০৭:০৯ অপরাহ্ন
রতনকান্দিতে দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ডঃ
নিজস্ব প্রতি নিধিঃসিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের হরিনা গ্রামে দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। রবিবার বিকালে সিরাজগঞ্জ সদরের হরিনা এলাকায় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে হরিনা গ্রামের দশম শ্রেণীর সনাতন ধর্মালম্বীর ছাত্রী (১৫) এর সাথে পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের সনাতন ধর্মালম্বীর কাঠমিস্ত্রী (২৪) এর বিয়ের কথাবার্তা চলছিল এবং আগামীকাল বিয়ের দিন ধার্য করা হয়েছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দেন। কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,স্থানীয় ইউ.পি সদস্য মোঃ আব্দুল আলীম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-০৩-২০২০ ০৭:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com