বেলকুচিতে এফআরআইও'র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
০৫ মে, ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন

  

বেলকুচিতে এফআরআইও'র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০৩-২০২০ ০৪:১১ অপরাহ্ন
বেলকুচিতে এফআরআইও'র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে এফআরআইও'র উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিককে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (০১ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাইস্থ এফআরআইও নির্বাহী পরিচালকের বাসভবন থেকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। উক্ত হুইল চেয়ার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে কাউছারকে এ চেয়ার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম, ব্যবসায়ী হাজী রঞ্জু, সাদ্দাম হোসেনসহ সমাজ সেবকগণ উপস্থিত ছিলেন। এফআরআইও'র নির্বাহী পরিচালক আশরাফুল আলম এই প্রতিবেদককে জানান, ছেলেটি বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় আমার দৃষ্টিগোচর হয় তাই ছেলেটিকে সংস্থার পক্ষথেকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেই।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৩-২০২০ ০৪:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com