সিরাজগঞ্জ সদরে একই রাতে ০২(দুই) স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের পিতা ও বরের পিতার অর্থদণ্ডঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৯-০২-২০২০ ০৯:৫৯ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জ সদরে একই রাতে ০২(দুই) স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের পিতা ও বরের পিতার অর্থদণ্ডঃ
সিরাজগঞ্জ সদরের একই রাতে ০২(দুই) স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। প্রথমে রাত ৯.৩০ টায় সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের ডিগ্রির পাড়া গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৫) ও গভীর রাতে বাগবাটি ইউনিয়নের কোনারগাতী গ্রামে সপ্তম শ্রেনীর ছাত্রী (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। আদালত সূত্রে জানা যায়,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়।প্রথমে ভ্রাম্যমাণ আদালত ডিগ্রির পাড়া গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে অভিযান চালান। তখন কনের বাড়ীতে কনে ছোনগাছা ইউনিয়নের ডিগ্রির পাড়া গ্রামের নবম শ্রেনীর ছাত্রী (১৫) এর সাথে মাছুয়াকান্দি গ্রামের দিন মজুর (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক। পরে বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।কনের পিতার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেয়া হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত গভীর রাতে বাগবাটি ইউনিয়নের কোনারগাতী গ্রামে অভিযান চালান। তখন কনের বাড়ীতে কনে কোনারগাতী গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে একই উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের কিশোর (১৭) এর সাথে বিয়ের আয়োজন চলছিল। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক ও কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।পরে বাল্যবিবাহ বন্ধ করে বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বরের পিতা ও কনের পিতার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৯-০২-২০২০ ০৯:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ