অস্ট্রেলিয়ার পর ভারত সিরিজেও নেই রাবাদা
২৯ এপ্রিল, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

  

অস্ট্রেলিয়ার পর ভারত সিরিজেও নেই রাবাদা

নিউজরুম
২৯-০২-২০২০ ০৭:৩৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার পর ভারত সিরিজেও নেই রাবাদা

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান এবং আগামী মাসে ভারত সিরিজ থেকেও ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। কুচকির ইনজুরিতে পড়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।গত বুধবার কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে গ্রোয়েন ইনজুরিতে পড়েন রাবাদা। দলের মেডিকেল অফিসার ড. শুয়েব মানজরা বলেন, রাবাদা একটি ভয়াবহ স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন। সুস্থ হতে চার সপ্তাহ সময় প্রয়োজন।আগামী ৭ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে। এরপরই ভারতের উদ্দেশ্যে তিন ম্যাচের সিরিজ খেলতে উড়াল দিবে প্রোটিয়ারা। যা হবে ১২ থেকে ১৮ মার্চ।


নিউজরুম ২৯-০২-২০২০ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 315 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com