শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০২-২০২০ ০৭:২৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪৯ পিছ ইয়াবাসহ আলহাজ (২৮) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার।
আটককৃত আলহাজ সলঙ্গা থানার ওলিদহ গ্রামের এনতাজ আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সলঙ্গা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে চালিয়ে আলহাজকে আটক করা হয়। এ সময় ৪৯ পিছ ইয়াবা ও ১টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com