র্যাব-১২ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৯-০২-২০২০ ০২:১০ অপরাহ্ন
|
|
র্যাব-১২ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
সলঙ্গা প্রতিনিধি : র্যাব-১২ এর অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামী সলঙ্গা থানার অলিদহ গ্রামের এন্তাজ আলীর ছেলে আলহাজ (৩০)। সে সলঙ্গা বাজারের কাপড়ের বড় ব্যবসায়ী রফিকের শ্যালক এবং দীর্ঘদিন ধরে তার দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিল।
শনিবার এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেন স্পেশাল কোম্পানী রেব -১২ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার।তিনি জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে রেব -১২ সদর কোম্পানীর একটি চৌকষ দল সলঙ্গা বাজার ডিমহাটা আবু সামার চা স্টলে অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে ৪৯ পিচ ইয়াবা, ১ টি মোবাইল সেট সহ হাতেনাতে গ্রেফতার করেন। পরে সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-০২-২০২০ ০২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 528 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ