হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৯-০২-২০২০ ১২:২৫ অপরাহ্ন
|
|
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
জি,এম স্বপ্না : সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের
অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত আসামী নওগাঁ জেলার পত্নীতলা থানার ঘোষ নগর দিঘীপাড়া গ্রামের আব্দুল আলিমের পুত্র মেহেদী হাসান ( ২০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার একটি চৌকষ দল সিরাজগন্জ রোড গোল চত্বরে অভিযান চালিয়ে নওগাঁ হতে ঢাকা গামী শ্যামলী পরিবহন,যাহার রেজি: নং-ঢাকা মেট্রো- ব- ১৪-৩৭৯৯,তল্লাসী করে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ উক্ত ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-০২-২০২০ ১২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 302 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ