যন্ত্রের মাধ্যমে বেলকুচিতে চারা রোপন শুরু (ভিডিও সহ)
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:২২ পূর্বাহ্ন

  

যন্ত্রের মাধ্যমে বেলকুচিতে চারা রোপন শুরু (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৮-০২-২০২০ ০৯:২২ অপরাহ্ন
যন্ত্রের মাধ্যমে বেলকুচিতে চারা রোপন শুরু (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সমকালীন পদ্ধতিতে রাইট ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে ধানের চারা রোপন শুরু করলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কৃষি অফিস। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধানের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমানোর জন্য সরকারের নির্দেশ মোতাবেক বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগরাখালি গ্রামে পরীক্ষামূলকভাবে সমকালীন পদ্ধতিতে রাইট ট্রান্সপ্লান্টার দিয়ে চাষাবাদ শুরু করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল এই প্রতিবেদককে জানান, সমকালীন চাষাবাদ পদ্ধতি জনপ্রিয় করতে দৌলতপুর ইউনিয়নের ধুলগাগরাখালি গ্রামের প্রায় ৪৫ জন কৃষকের ৪০ বিঘা জমিতে একই জাতের সমবয়সী চারা রোপন করা হয়েছে। এ ক্ষেত্রে রাইট ট্রান্সপ্লান্টার যন্ত্র ব্যবহার করে লেবার খরচ কমিয়ে জমিতে ধান রোপন করা যাবে। যথাযথ নিয়ম অনুসারে কৃষকগন সমকালীন চাষাবাদ প্রযুক্তি গ্রহন করলে পোকামাকড় রোগবালাই এর আক্রমণ কম হবে। কম খরচে বেশি ফলন পাওয়া যাবে। এজন্য কৃষক ধান চাষে লাভবান হবেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০২-২০২০ ০৯:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 549 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com