এনায়েতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষনের মামলায় ধর্ষক গ্রেফতার
১৬ মে, ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

এনায়েতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষনের মামলায় ধর্ষক গ্রেফতার

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৮-০২-২০২০ ০৮:৪৪ অপরাহ্ন
এনায়েতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষনের মামলায় ধর্ষক গ্রেফতার
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুরে ৪ বছরের শিশুকে ধর্ষনের মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আটক লম্পট জাহিদুল ইসলাম জাহিদ (২১) এলাকার পরেশ আলীর ছেলে। পুলিশ ও নির্যাতীতার পরিবার জানান, বৃহস্পতিবার দুপুরে থানার জালালপুর ইউনিয়নের জয়পুর গ্রামের বাবু আলীর শিশু কন্যা বাইরে খেলা অবস্থায় ফুসলিয়ে সৈয়দপুরে নিজ বাড়িতে নিয়ে গিয়ে জাহিদ ধর্ষন করে। পরে মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করে তার মা সাগরিকা খাতুনকে বিষয়টি জানালে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শুক্রবার বেলা ১২ টার দিকে সাগরিকা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে তাৎক্ষনাত এসআই আনন্দ কুমার মোহন্ত সৈয়দপুরে বাড়ির পাশ থেকে অভিযান চালিয়ে ধর্ষক জাহিদকে গ্রেফতার করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। ঘটনাটি জানা মাত্রই ঐ লম্পটকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে দৃষ্টান্তমুলক শাস্তির জন্য আদালতে চার্জশিট দেয়া হবে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৮-০২-২০২০ ০৮:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 419 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com