শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-০২-২০২০ ০৬:৫৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ শুক্রবার উল্লাপাড়া রিমঝিম কচি কাঁচার মেলার ৪০বছর পূর্তি উৎসবের সমাপনী ও পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, রিমঝিম কচি কাঁচার মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলপনা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যপক শামীম হাসান, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সংগঠনের মতলব সূর্যমুখী শাখার পরিচালক মাকসুদুল হক বাবলু, রিমঝিম কচি কাঁচার মেলার সহকারি পরিচালক সাংবাদিক এ আর জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রিমঝিম কচি কাঁচার মেলার পরিচালক মোঃ শাহাদৎ হোসেন ও সাংবাদিক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর আগে সকালে কচি কাঁচার মেলার সদস্যদের সমন্বয়ে পৌর শহরে এক বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com