বেলকুচিতে দুই মাদকসেবী ও ড্রাইভার গ্রেফতার
১৬ মে, ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে দুই মাদকসেবী ও ড্রাইভার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৮-০২-২০২০ ১২:১৭ পূর্বাহ্ন
বেলকুচিতে দুই মাদকসেবী ও ড্রাইভার গ্রেফতার
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধি বিশেষ অভিযানে দুই মাদকসেবী ও সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার পরিবারের মামলায় ড্রাইভারসহ ৩ জনকে গ্রেফতার করছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বেলকুচি পৌর এলাকা ক্ষিদ্রমাটিয়া দক্ষিণ পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীদের গ্রেফতার করা হয়। এছারা উপজেলার সমেশপুর এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার ঘতক মায়ের দোয়া বাসের ড্রাইভারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মাদকসেবী বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ আলী (২৬) ও শেরনগর পূর্বপাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে জুয়েল রানা (২৪) এবং ঘাতক বাসের ড্রাইভার সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় ক্ষিদ্রমাটিয়া দক্ষিণ পাড়া গ্রাম থেকে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনার বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। মাদকসেবীদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০২-২০২০ ১২:১৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 988 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com