বেলকুচিতে বাস চাপায় বৃদ্ধা নিহত মামলার আসামি গ্রেফতার
১৬ মে, ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে বাস চাপায় বৃদ্ধা নিহত মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০২-২০২০ ১১:৫৬ অপরাহ্ন
বেলকুচিতে বাস চাপায় বৃদ্ধা নিহত মামলার আসামি গ্রেফতার
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় বৃদ্ধা মহিলা নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি শহিদুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানার মাসুমপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সরকের বেলকুচির কদমতলী এলাকায় বাস চাপায় কমেলা বেগম নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করি। পরে থানায় মামলা রুজু হওয়ায় বিশেষ অভিযানে মাধ্যমে সমেশপুর এলাকা থেকে ঘাতক চালক শহিদুল ইসলামকে গ্রেফতার করি। তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্ররন করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০২-২০২০ ১১:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 402 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com