বেলকুচিতে ভ্রাম্যমান আদালতের ২ মাদক সেবীকে কারাদণ্ড
১৬ মে, ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে ভ্রাম্যমান আদালতের ২ মাদক সেবীকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০২-২০২০ ১১:৩৯ অপরাহ্ন
বেলকুচিতে ভ্রাম্যমান আদালতের ২ মাদক সেবীকে কারাদণ্ড
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ের কান্দাপাড়া গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত মাসুদ রানা ও সালাম নামের ২ মাদক সেবীর গাঁজা সেবন এবং কাছে থাকা ৮ পুরিয়া গাঁজা জব্দ করে। তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। দন্ডপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলা উপজেলার কৈজুরি গ্রামের বাবু সরকারের ছেলে মাসুদ রানা (৪৫) ও বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলেরচর গ্রামের পাশু প্রামানিকের ছেলে আব্দুস সালাম (২৮)। বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ নেতৃত্বে ও র‍্যাব-১২ একটি চৌকস দলের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কান্দাপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাদক সেবীকে ৮ পুরিয়া গাঁজা সহ আটক করি। পরে জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়েছে এবং মাদকসেবিদের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০২-২০২০ ১১:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 441 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com