আব্দুল লতিফ গণপাঠাগারের নতুন কমিটি সভাপতি ইসহাক,হাদিউল সাধারণ সম্পাদক
১৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

  

আব্দুল লতিফ গণপাঠাগারের নতুন কমিটি সভাপতি ইসহাক,হাদিউল সাধারণ সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৬-০২-২০২০ ০৭:৪৭ অপরাহ্ন
আব্দুল লতিফ গণপাঠাগারের নতুন কমিটি সভাপতি ইসহাক,হাদিউল সাধারণ সম্পাদক

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজারে আব্দুল লতিফ গণপাঠাগারে নতুন কমিটি গঠন করা হয়েছে। 
বুধবার বিকালে সংগঠন কার্যালয়ে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সরকার। সভায় সংগঠনের বিগত দুই বছরের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়। বিগত সময়ের কার্যক্রমের মূল্যায়ন শেষে সভাপতি মহোদয় পুরাতন কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর আব্দুল লতিফ গণপাঠাগার কার্যনির্বাহী পরিষদের ২০২০-২০২২ অর্থাৎ আগামী ২(দুই) বছরের জন্য কমিটি গঠনের লক্ষে সবার মতামতের ভিত্তিতে ০৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী ও হাদিউল হৃদয়।নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি সোলাইমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম এম শাহিন সরকার, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ সরকার, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব এককা রাজ।  


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০২-২০২০ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 493 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com