চৌহালীতে কর্মবিরতি পালন
চৌহালী প্রতিনিধিঃ বিভাগীয় কমিশনারের কার্যালয়,জেলা প্রশাসকের কার্যলয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয ও সহকারি কমিশনার(ভুমি)এর কার্যালয়ে কর্মরত কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড(১৩-১৬)উন্নতি করণের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভুমি অফিসের সামনে নায়েব আবুল কালাম আজাদের নেতৃত্বে তিনদিন ব্যাপী কর্মবিরতি পালন কর্মসূচি করেন। বাংলা দেশ কালেক্টরেট কর্মচারি সমিতি (বাকাসস) সিরাজগঞ্জ জেলা শাখা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভুমি অফিসারের কার্যালয় কর্তৃক বাস্তবায়নে এ কর্মরততে আবুল কালাম আজাদ বলেন, তৃতীয় শ্রেনীর কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড(১৩-১৬)উন্নতি করণের দাবি করেন, তিনি আরো বলেন মঙ্গলবার(২৫ফেব্রæয়ারি) থেকে আগামী ২৭ ফেব্রæয়ারি বৃহস্পতিবার পর্যন্ত পুর্ণ কর্মবিরতি চলবে। দেশের ন্যায় উপজেলা ভুমি অধিদপ্তরের সামনে ব্যানার টানিয়ে ৩দিন ব্যাপী এ কর্মবিরতি চলবে। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও অফিসের অফিস সহকারি আবুল হাসেম,সার্টিফিকেট প্রেসকার মোঃ মনিরুল ইসলাম,সার্টিফিকেট সহকারি আনোয়ার হেসেন ও আলতাব হোসেন প্রমুখ।