শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ২৬-০২-২০২০ ১২:২৫ পূর্বাহ্ন |
আমার পরিচয়ঃ
নামঃ নাজমুল হক নোমান। পিতাঃ মরহুম মাওলানা সোলায়মান শেখ। মাতাঃ নাজমা বেগম। গ্রাম বেড়াখারুয়া, থানা :বেলকুচি, জেলা : সিরাজগঞ্জ। শিক্ষাগত যোগ্যতা: বেড়াখারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিঞ্জান বিভাগ থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করি। বর্তমানে পটুয়াখালী সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন করছি। জম্ম তারিখ: ৭/১০/২০০১ আমি ছোটকাল থেকেই পড়াশোনার পাশাপাশি গল্প,ছড়া- কবিতা,ছন্দ লিখতাম। ভাবতাম কোন একদিন যদি আমার লেখা কবিতা বা গল্প কোন বইয়ে প্রকাশ পেত।কিন্তু কখনো কোন প্রকাশনীর সাথে যোগাযোগ হয়নি।
সিরাজগঞ্জ সদরে মামার বাড়ির পাশে একটি দোকানদারের (রবি কুমার)সাথে পরিচয় হয।রবি কুমার একটুকরো খবরের কাগজ আমার হাতে ধরিযে দিযে বলে এটা আমার কবিতা। আমি কবিতা লিখি এটা জানতে পেরে রবি কুমার আমাকে উৎসাহিত করেন।সেখান থেকে আমি প্রতিঞ্জা করলাম ইনশাআল্লাহ আমিও একসময় কাউকে একটা বই হাতে তুলে দিয়ে বলবো এটা আমার লেখা বই।ইতিমধ্যেই অনন্য প্রকাশনীর সম্পাদক কবি আওছাফুর রহমানের সাথে পরিচিত হই।আওছাফুর রহমান সম্পাদিত "বিরহের নীল কান্না" যৌথ কাব্যগ্রন্থে আমার ৫ টি কবিতা যথাক্রমে: (রক্তবিন্দু,আবছায়া,পাষন্ড,কান্নার মিছিল,কোন ক্ষণে) স্থান পায়। বইটি অমর একুশে বই মেলা ২০২০ এ প্রকাশিত হয়। সকলের কাছে দোআ প্রার্থী আমি যেন মানুষের কল্যাণে লিখে যেতে পারি আমরণ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com