চৌহালীতে ৩য় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি
২৭ জুন, ২০২৬ ০১:৩৯ অপরাহ্ন

  

চৌহালীতে ৩য় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৬-০২-২০২০ ১২:১৫ পূর্বাহ্ন
চৌহালীতে ৩য় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি
চৌহালী প্রতিনিধিঃপদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীরা তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকা দেশব্যাপী কর্মবিরতি পালনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯ টা থেকে এ কর্মসূচিতে ইউএনও অফিস সহকারী আবুল হাশেম, ভুমি অফিসের সার্টিফিকেট সহকারী আনোয়ার হোসেন, সার্টিফিকেট পেশকার মনিরুল ইসলাম, নাজির ও ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আবুল কালাম আজাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা জানান, মাঠ পর্যায়ে বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভুমি) অফিসে কর্মরত তৃতীয় শ্রেনীর (১৩-১৬) কর্মচারীরা দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে। এদিকে কর্মবিরতি চলাকালীন সেবা গ্রহীতাদের ভোগান্তি ও কাঙ্খিত সেবা না পেয়ে যমুনা চরাঞ্চলের বহু সেবা প্রত্যাশী ফিরে যেতে দেখা যায়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৬-০২-২০২০ ১২:১৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 364 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com