চরবুরুঙ্গি স্কুলে জীবনের ঝুঁকি মাথায় নিয়ে পাঠপ্রদান চলছে কাজীপুর সংবাদদাতাঃ কাজীপুরের তেকানী ইউনিয়নের চরবুরুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেমেয়েদের জীবনের ঝুঁকি মাথায় নিয়ে একটি নড়বরে একতলা ভবনে পাঠপ্রদান করা হচ্ছে। বার বার কর্তপক্ষকে অবগত করার পরও এর সুরাহা সম্ভব হয়নি।
সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা গেছে, গত ২০০০ সালে ১২ টি পিলারের উপরে ১ তলা বন্যা আশ্যয়ন কেন্দ্র কাম স্কুল ভবনটি নির্মণ করা হয়েছিল। দির্ঘদিনে সংস্কারের অভাবে ভবনের পিলার ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। বিভিন্ন স্থানে লোহা বেরিয়ে মরিচা পরে অকেজ হয়ে পড়েছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলামিন জানান বৃষ্টি হলেই ছাদচুয়ে সারা ঘরময় পানিতেভিজে চুপচুপে অবস্থা হয়ে যায়। তারচেয়ে বড় ভয় যেকোন সময় ছাঁদ ধসে পড়ে মারাত্বক দূর্ঘটনা ঘটতে পারে।সামান্ন বাতাসের মধ্যে শিক্ষার্থীরা এভবনে থাকতে ভয় পায়। অভিভাবকগণও তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না। এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিদ্যালয়টি অবস্থা খুবই নরবড়ে। নূতন ভবনের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে।
আব্দুল জলিল ২৬-০২-২০২০ ১২:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 232 বার দেখা হয়েছে।