সিরাজগঞ্জ বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫,নিহত ২
মোঃ খায়রুল ইসলাম
২৫-০২-২০২০ ১১:৫৬ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জ বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫,নিহত ২
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ বাসযাত্রী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইঁয়াগাঁতী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৫৮) ও বাসের হেলপার শুকুর আলী (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশী নিশা পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস ভুইঁয়াগাঁতী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা ও হেলপার মারা যান এবং ১০ বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
মোঃ খায়রুল ইসলাম ২৫-০২-২০২০ ১১:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 365 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ