সলঙ্গায় বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-০২-২০২০ ০৩:২১ অপরাহ্ন
|
|
সলঙ্গায় বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
জি,এম স্বপ্না : সলঙ্গার ভুঁইয়াগাতী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
আহত হয়েছেন অন্তত ১০জন। নিহতরা হলেন, সলঙ্গা থানার নলকা ইউপির তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম(৫২) ও বাসের হেলপার শুকুর মাহমুদ (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সাংবাদিকদের জানান,
মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঢাকা - বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ভুইঁয়াগাঁতী এলাকায় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশী নিশা পরিবহন নামে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক বৃদ্ধা ও গাড়ির হেলপার মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-০২-২০২০ ০৩:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 262 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ