শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৫-০২-২০২০ ১২:৪১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের ভুইয়াগাঁতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দশ যাত্রী।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী এলাকায় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশিনীশা পরিবহনের যাত্রীবাহি এশটি লোকাল বাসের সাথে বিপরিতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতেঘটনা স্থলেই বাসের হেলপার এবং এক বৃদ্ধা নিহত হয়। নিহত বৃদ্ধা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আম্বিয়া বেগম (৭০) এবং হেলার সদর উপজেলার শুকুর আলী । এঘটনায় আহত হয় অন্তত আরো দশ যাত্রী । খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায় এবং নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানাতে রেখেছে। তবে আহতদের মধ্যে ২/১ জনের অবস্থা আশংকাজনক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com