সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
০৪ মে, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন

  

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-০২-২০২০ ১১:২৯ পূর্বাহ্ন
সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

 জি,এম স্বপ্না : সিরাজগন্জের সলঙ্গায় মাইক্রো বাসের ধাক্কায় মোকাদ্দেস হোসেন ( ৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঢাকা - বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ গ্রামের মৃত সামাদ ছুতারের ছেলে। উক্ত গ্রামের,৬ নং ওয়ার্ডের মেম্বর শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,সিরাজগন্জ রোড,ধোপাকান্দি গ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান,পরিবারের সদস্যদের কোন প্রকার দাবী না থাকায় পুলিশকে না জানিয়েই লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-০২-২০২০ ১১:২৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 314 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com