জেলা পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৪-০২-২০২০ ০৯:৩০ অপরাহ্ন
|
|
জেলা পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ জেলা পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ উপ-পরিচালক মোঃ বজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পরিকল্পনা ও সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম। বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালক মোঃ মাহবুবুল ইসলাম, উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারভাইল্যন্স অফিসার শাহ মোঃ হাসিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার মসজিদের ইমাম, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ ইমামসহ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৪-০২-২০২০ ০৯:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 273 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ