সয়দাবাদে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা:
১৬ মে, ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সয়দাবাদে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা:

নিউজরুম
২৪-০২-২০২০ ০৯:২৫ অপরাহ্ন
সয়দাবাদে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা:
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনায় যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মোঃ সবুজ নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০" এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন সয়দাবাদ ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

নিউজরুম ২৪-০২-২০২০ ০৯:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 724 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com