শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৪-০২-২০২০ ০৭:২৯ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ কর্মদিবসে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিসে তালা দিয়ে সবাই এক সাথে বনভোজনে (পিকনিকে ) গেলেন । তবে এ অফিসের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লা জানান টাঙ্গাইলের গোপালপুরে এসেছি শুধু পিকনিক নয় আমরা সবাই দল বেঁধে এসেছি মাছ চাষের ওপর অভিজ্ঞতা বিনিময় করতে ।
এদিকে গতকাল সোমবার উপজেলার এক মাছ চাষি আলমগীর হোসেন জানান আমি আজ ( সোমবার ) মৎস্য অফিসে এসেছিলাম পরামর্শ নিতে । কাউকে না পেয়ে বাধ্য হলাম ফিরে যেতে । ওই মাছ চাষি আরো জানান চৌহালীতে এমন ঘটনা এই প্রথম । জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলি সাংবাদিকদের জানান পিকনিক নয় আমাদের এ সফর অভিজ্ঞতা বিনিময়ের জন্য । আমি নিজেও এ সফর যুক্ত হয়েছি ।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন, আমি শুনেছি অভিজ্ঞতা বিনিময় করতে মৎস্য অফিসের সবাই এক সাথে টাঙ্গাইলের গোপালপুরে গিয়েছেন । তবে অফিস তালা দিয়ে সবাই দল বেঁধে এ ধরনের সফরে যাওয়া যায় কিনা আমার জানা নেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com