উল্লাপাড়ায় বিনামূল্যে বন্ধুচুলা বিতরণ অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বিনামূল্যে বন্ধুচুলা বিতরণ অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-০২-২০২০ ০৭:০০ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিনামূল্যে বন্ধুচুলা বিতরণ অনুষ্ঠিত

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিনামূল্যে পরিবেশবান্ধব বন্ধু চুলা বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ শতাধিক মানুষের মাঝে বন্ধু চুলা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এই প্রকল্পের উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার, উল্লাপাড়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছামাদ সরকার, পূর্ণীমাগাঁতী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল মমিন,ওয়ার্ড আঃলীগ নেতা রতন মিয়া প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তব্যে পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান মুজিব বর্ষ কে সামনে রেখে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের জনসাধারণের মাঝে বিনামূল্যে বন্ধু চুলা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ইউনিয়নের অন্তর্গত গ্রামগুলোতে ৪ হাজার বন্ধু চুলা বিতরণ করা হবে। 

প্রসঙ্গতঃ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকা-ে উল্লেখযোগ্য অবদান রাখায় সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০২-২০২০ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 473 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com