শিরোনামঃ
নিউজরুম ২৪-০২-২০২০ ১১:৪৩ পূর্বাহ্ন |
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি স্টিল কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম কাশেম হক (৩০)।আজ সোমবার সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।কাশেম হক সিলেটের বিশ্বনাথ থানার মান্দারুকা এলাকার মৃত. মোফাজ্জল হকের ছেলে।
জানা যায়, কারখানায় কাজের এক পর্যায়ে তার ওপর একটি ভারী লোহার ব্লেড পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com