শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০২-২০২০ ১০:০৪ অপরাহ্ন |
রায়হান (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উল্লাপাড়ার পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে পূর্ণীমাগাঁতী ইউপি আওয়ামিলীগ, সাংস্কৃতিক সংগঠন, জনসাধারণ, বিশিষ্ট নাগরিক ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন হিরু, শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল বাশার, চেয়ারম্যান আফছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোমিন, আব্দুর রব মেম্বার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ কর্ম দক্ষতা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরুপ সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয় আল-আমীন সরকার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com