স্বপ্ন সিরাজগঞ্জ শাখার শহীদ দিবস পালিত
০৪ মে, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

  

স্বপ্ন সিরাজগঞ্জ শাখার শহীদ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৩-০২-২০২০ ০৯:০১ অপরাহ্ন
স্বপ্ন সিরাজগঞ্জ শাখার শহীদ দিবস পালিত
জি,এম স্বপ্না : "প্রতিদান নয়,সেবাই আমাদের লক্ষ্য" এ শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে সলঙ্গার একটি স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন সিরাজগঞ্জ " শাখার আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধান্জলী,স্বেচ্ছায় রক্তদান, রক্ত পরীক্ষা,রেলী, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে শুক্রবার ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সলঙ্গা কদম তলা চত্বরে সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এ,টি এম লুৎফর রহমান দিলু। স্বপ্ন সিরাজগঞ্জ শাখার সাধারন সম্পাদক ডা: কে,এম জাহিদুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, স্বপ্ন সিরাজগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশিক ইকবাল বাবু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা, রায়গঞ্জ ,তাড়াশ- সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু, স্বপ্ন সিরাজগঞ্জ শাখার সহ সভাপতি, ৪ নং ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,স্বপ্ন প্রধান শাখা ঢাকার সভাপতি সাহ্দীন সাবু,সহ সভাপতি মাহবুবা বেগম,সলঙ্গা থানার ওসি জেড,জেড তাজুল হুদা,রায়গন্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস, থানা আওয়ামী যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,সমাজ কল্যাণ পাঠাগারের সাধারন সম্পাদক শ্রী কালিপদ কুন্ডু,থানা জাতীয় পার্টির সভাপতি শ্রী গজেন্দ্র নাথ মন্ডল, স্বপ্ন সিরাজগঞ্জ শাখার উপদেষ্টা যথাক্রমে কে,এম মারুফ হাসান খোকন, মিজানুর রহমার রাসেল, মো: আব্দুল গফুর মাওলানা,ডা: আলী আহসান, শাহজাহান আলী আকন্দ,কে এম আমিনুল ইসলাম হেলাল, আব্দুল করিম রেজা, মুজিবুর রহমান আকন্দ,নুর হোসেন ভুলু, সহ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন খোন্দকার, সহ পরিচালক আব্দুল মালেক সরকার ও সোহেল রানা, সহ সাধারন সম্পাদক লিখন সরকার ও হেলাল উদ্দিন মাস্টার প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-০২-২০২০ ০৯:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 265 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com