ডিপিএলে থাকছে না বিদেশি খেলোয়াড়, ৬ দল নিয়ে হবে টি-টোয়েন্টি লিগ
২৯ এপ্রিল, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

  

ডিপিএলে থাকছে না বিদেশি খেলোয়াড়, ৬ দল নিয়ে হবে টি-টোয়েন্টি লিগ

নিউজরুম
২৩-০২-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
ডিপিএলে থাকছে না বিদেশি খেলোয়াড়, ৬ দল নিয়ে হবে টি-টোয়েন্টি লিগ

দীর্ঘদিন পর বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সিসিডিএম-এর সভায় আজ (রোববার) এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গতবারের মত এবার আর টি-টোয়েন্টি লিগ দিয়ে শুরু হবে না ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথমে ২০ ওভারের খেলা নয়। আগে হবে হবে ৫০ ওভারের লিগ। লিগ শেষে তারপর হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেটি হবে ৬ দল নিয়ে।

 
 
 

সভা শেষে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম জানালেন, ‘সুপার লিগের ছয়টা দলকে নিয়ে হলেও এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলাটা মাঠে গড়াবে। যাতে প্রত্যেকে ৫টা করে ম্যাচ খেলতে পারে, সেই ব্যবস্থা রাখছি। টি-টোয়েন্টি অনুশীলনটা হয়ে যাবে এতে।’

তবে যে ৬ দল সুপার লিগে খেলতে পারবেন না, তাদের মধ্য থেকেও খেলোয়াড় নেয়া যাবে জানালেন কাজী ইনাম। তিনি বলেন, ‘যারা সুপার লিগে খেলতে পারবে না, ওই দল থেকে টপ ছয়টা দল তিনটা করে খেলোয়াড় নিতে পারবে। যদি তাদের দরকার হয়ে থাকে।’


নিউজরুম ২৩-০২-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com