নাসরিন একাডেমির মেয়েরাও পারেন ডজন গোল দিতে
২৯ এপ্রিল, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

  

নাসরিন একাডেমির মেয়েরাও পারেন ডজন গোল দিতে

নিউজরুম
২৩-০২-২০২০ ০৬:৪১ অপরাহ্ন
নাসরিন একাডেমির মেয়েরাও পারেন ডজন গোল দিতে

জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বসুন্ধরা কিংস নারী ফুটবল লিগ শুরু করেছিল ডজন গোলের জয় দিয়ে। সাবিনা, কৃষ্ণা, মৌসুমী, সানজিদাদের সামনে উড়ে গেছে প্রতিপক্ষ। কম যায়নি নাসরিন স্পোর্টস একাডেমির মেয়েরাও।

আজ (রোববার) লিগের দ্বিতীয় দিনে নাসরিন একাডেমির মেয়েরাও দেখিয়েছেন ডজন গোল করতে পারেন তারা। ১২-০ গোলের বিশাল ব্যবধানে স্পার্টন এমকে গ্যালাকটিকো সিলেট এফসিকে হারিয়ে লিগ যাত্রা শুরু করেছে দলটি।

 

 

বসুন্ধরা কিংসের মতো বড় মুখ নেই নাসরিন স্পোর্টস একাডেমিতে। তবে জাতীয় দলের ক্যাম্পের বেশ কয়েকজন খেলোয়াড় নিয়েছে ক্লাবটি। তাদের নিয়ে গড়া দলটিও দুর্দান্ত সূচনা করলো লিগে।

 

প্রথমার্ধে ৫ গোল দিয়েই ম্যাচটা নিজেদের করে নিয়েছিল নাসরিন একাডেমি। দ্বিতীয়ার্ধে দেয় আরো ৭ গোল। হ্যাটট্রিক হয়েছে দুটি। সর্বাধিক চার গোল করেছেন আকলিমা খাতুন, তিনটি করেছেন স্বপ্ন। দুটি করে গোল উন্নতি খাতুন ও নউসুনের। একটি সোহাগী কিসকুর।


নিউজরুম ২৩-০২-২০২০ ০৬:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 249 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com