তাড়াশে র‌্যাবের হাতে হেরোইন ও ইয়াবাসহ আটক দুই
১৬ মে, ২০২৬ ০৬:০১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে র‌্যাবের হাতে হেরোইন ও ইয়াবাসহ আটক দুই

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-০২-২০২০ ০৫:৫৯ অপরাহ্ন
তাড়াশে র‌্যাবের হাতে হেরোইন ও ইয়াবাসহ আটক দুই

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে অন্যকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে হোরোইন ও ইয়াবাসহ দুজন আটক হয়েছে। সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর কোম্পানী কোমান্ডার লেফটেন্যান্ট এমএম এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শনিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে মৃত রওশন আলীর ছেলে হাজী মোঃ ওছমান গনির বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। 
এ সময় ৭ গ্রাম হেরোইন ও  ১৩ পিস ইয়াবাসহ একই ইউনিয়নের ভাদাস গ্রামের আলহাজ¦ মোঃ এবাদ আলী সরকারের ছেলে মোঃ ফজলুল হক (৪০),জাহাঙ্গীরগাতী গ্রামের মোঃ আবু ইউসুফ (ঠান্ডু)ও ছেলে মোঃ সজিবুর রহমান (২৭) কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে মাদককার্যে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড এবং ৮,৪০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য হোরোইন ৭০ হাজার  টাকা এবং ইয়াবা ৬,৫০০ টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় করা হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০২-২০২০ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 458 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com