বেলকুচি পুলিশের ততপরতায় দুই নারী চোর আটক, টাকা উদ্ধার
১৬ মে, ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচি পুলিশের ততপরতায় দুই নারী চোর আটক, টাকা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০২-২০২০ ১০:২৮ অপরাহ্ন
বেলকুচি পুলিশের ততপরতায় দুই নারী চোর আটক, টাকা উদ্ধার
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পুলিশের ততপরতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এক রোগীর স্বজনের ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরির ঘটনায় তাৎক্ষনিক অভিযানে দুই নারীকে আটক করেছেন থানা পুলিশের সদস্যরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উল্লাপাড়া থানার উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন মন্ডলের মেয়ে শিরিনা বেগম (২৮) ও সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের আব্দুল মোন্নাফ মোল্লার স্ত্রী আদুরী জান্নতী (২০)। বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী মিনারা খাতুন এই পপ্রতিবেদককে জানান, আমার ভাতিজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ্যতার কারনে ভর্তি করা হয়। আমি তাকে দেখতে যাই। আমার ভ্যানেটি ব্যাগে ৩০ হাজার টাকা ছিলো, ভ্যানেটি ব্যাগ রেখে বাথরুমে যাই, এসে দেখি ভ্যানেটি ব্যাগ থেকে কে বা কারা টাকা নিয়েছে। আমি বিষয়টা হাসপাতালে কৃতপক্ষে অবহিত করি। থানা প্রশাসনকে জানালে তারা তাৎক্ষণিক এসে চুরিকৃত টাকাসহ ২ মহিলাকে আটক করে। পুলিশের ততপরতা দেখে আমি মুগ্ধ। আমি ধন্যবাদ জানাই থানার পুলিশদেরকে তাৎক্ষণিক ভাবে আমার চুরিকৃত টাকা উদ্ধার করে দেওয়ার জন্য। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক রোগীর স্বজনের ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে এমন অভিযোগে ভিক্তিতে তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেই। উপজেলা কমপ্লেক্সে টিম বেলকুচির সদস্যদের পাঠাই। সেখান থেকে টাকাসহ ২ নারীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০২-২০২০ ১০:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 654 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com