বেলকুচিতে বিশেষ অভিযানে মাদকসহ ৪ জন আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০২-২০২০ ০৯:৪৪ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বিশেষ অভিযানে মাদকসহ ৪ জন আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রয়ারী) রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামের রাকিব হোসেন (২৮) কে ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে ঐ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। শ্রী কার্তিক হালদার (৩৫) গাঁজা সেবনের দায়ে তাকে আটক করা হয়। সে একই গ্রামের শ্রী ষষ্টি চরণ হালদারের ছেলে। সঞ্জু মোল্লা (৩০) একই অপরাধে আটক করা হয়। সে পাবনার বেড়া পৌরসভার মত্রবাধা কাইবাড়ীর মৃত মজিদ মোল্লার ছেলে ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী আলী মোহাম্মদ (৩৮) সে কামারপাড়া গ্রামের সোলেমান শেখের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বেলকুচিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করায়। এ সময় বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মাদকসহ বিভিন্ন মামলার ৪ জন আসামী আটক করা হয়। তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০২-২০২০ ০৯:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 477 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ