উল্লাপাড়ায় নদী পূণর্খননের সময় পাওয়া গেল প্রাচীন কালী মূর্তি
০৩ মে, ২০২৬ ০৯:১৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় নদী পূণর্খননের সময় পাওয়া গেল প্রাচীন কালী মূর্তি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২২-০২-২০২০ ০৭:৩৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় নদী পূণর্খননের সময় পাওয়া গেল প্রাচীন কালী মূর্তি

উল্লাপাড়া প্রতিনিধিঃ  উল্লাপাড়ার বিলসূর্য নদী পূণর্খননের সময় শনিবার সকালে একটি প্রাচীণ কালী মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির আকৃতি ছোট। এটি পিতলের তৈরি। উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী মহল্লার পাশে বিলসূর্য নদী খননের সময় শ্রমিকেরা মূর্তিটি তলদেশে দেখতে পান। পরে ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা বাপ্পি কর্মকার নামের এক যুবক মূর্তিটি নদী থেকে তুলে পরিস্কার করে পাশের শ্যামা কালীমাতা মন্দিরে রেখে যান। 

শ্যামা কালীমাতা মন্দিরের পুরোহিত অরুণ কর্মকার জানান, মূর্তিটি ছোট হলেও এটা অনেক প্রাচীন বলে মনে করেন তিনি। অরুণ এই মন্দিরের মূল কালী মূর্তির বেদিতে রেখেছেন মূর্তিটি। তিনি প্রতিদিন এটিকে পূজো করবেন বলে উল্লেখ করেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০২-২০২০ ০৭:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com