তাড়াশে অটোভ্যান চাপায় শিশু নিহত
০৪ মে, ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন

  

তাড়াশে অটোভ্যান চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২২-০২-২০২০ ০৬:৫৮ অপরাহ্ন
তাড়াশে অটোভ্যান চাপায় শিশু নিহত

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে অটোভ্যান চাপায় জিম খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের ধোপাগাড়ী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শিশু ধোপাগাড়ী গ্রামের জেলহক হোসেনের মেয়ে। 
স্থানীয়রা জানান, বিকালে শিশুটি বাড়ি ফেরার পথে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ী বাজারের রাস্তা পার হচ্ছিল। 
এ সময় একটি অটোভ্যান তাকে চাপা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয়রা আহতবস্থায়  শিশুটিকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। এ সময় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত পারভীন তাকে মৃত ঘোষনা করেন। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০২-২০২০ ০৬:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com