শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২২-০২-২০২০ ০৬:১৪ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে র্যাব-১২ সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এরা হলো গোপরেখী গ্রামের মোঃ খাজা নাজিম উদ্দিন প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম (২৭) এবং খামারগ্রামের মোঃ বাবলু সরকারের ছেলে শহিদুল ইসলাম (৩০)।
র্যাব-১২ স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানাধীন বেতিল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হলে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০৫ পিস ইয়াবা। এ ব্যাপারে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com