বেলকুচিতে প্রতিজ্ঞা বহুমূখী সমিতির কৃতি ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামে প্রতিজ্ঞা বহুমূখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার ও কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিজ্ঞা বহুমূখী সমিতির কার্যকারি কমিটি ও সদস্যবৃন্দের আয়োজনে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সমিতির নিজস্ব ভবনে উক্ত আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আমির হামজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমনি মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, জেলা সমবায় অফিসার সামিউল ইসলাম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী, বেলকুচি আওয়ামী যুবলীগের সভাপতি সাজ্জাদুল হক রেজা, উপজেলা তাঁতী লীগের সভাপতি মান্নান জোয়াদ্দার, বিশিষ্ট সমাজ সেবক ফজলার রহমান প্রমূখ।
আলোচনা শেষে কৃতি ছাত্র ছাত্রীদের সম্মননা প্রদান করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০২-২০২০ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 812 বার দেখা হয়েছে।