ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের লিড
২৯ এপ্রিল, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন

  

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের লিড

নিউজরুম
২২-০২-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের লিড

ভারতের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনই লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারত গুটিয়ে যায় ১৬৫ রানেই। এরপর নিজেদের ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২১৬ রান করেছে কিউইরা। তাদের লিড হয়েছে ৫১ রানের। হাতে আছে ৫ উইকেট। প্রথম দিন বৃষ্টির কারণে ৫৫ ওভার খেলা হয়েছিল। বৃষ্টির সাথে নিউজিল্যান্ড বোলারদের দাপটে ৫ উইকেটে ১২২ রান করেছিল টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত। শেষ ৫ উইকেটে আজ মাত্র ৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারীরা।

দলীয় ১০১ রানে পঞ্চম উইকেট পতনের পর ভারতের পক্ষে জুটি বাঁধেন আজিঙ্কা রাহানে ও উইকেটরক্ষক ঋসভ পন্থ। ৮৩ বল মোকাবেলা করে অবিচ্ছিন্ন ২১ রানের জুটি গড়েছিলেন রাহানে ও পন্থ। দিন শেষে রাহানে ৩৮ ও পন্থ ১০ রানে অপরাজিত ছিলেন।দ্বিতীয় দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে বিদায় নেন পন্থ। রান আউট হয়ে ১৯ রানে আটকে যান পন্থ। উইকেট গিয়ে ১ বলের বেশি খেলতে পারেননি স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। খালি হাতে ফিরেন তিনি। ভারতের ভরসা হিসেবে ক্রিজে ছিলেন রাহানে। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ তিনি। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির তৃতীয় শিকার হয়ে ৪৬ রানে বিদায় নেন রাহানে। ১৩৮ বলে ৫ বাউন্ডারিতে ৪৬ রান করেন তিনি।

দলীয় ১৪৩ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন রাহানে। তাই দেড়শর নীচে গুটিয়ে যাবার শংকায় পড়ে ভারত। কিন্তু সেটি হতে দেননি দুই টেল-এন্ডার ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। শামির মারমুখী ব্যাটিংয়ে দেড়শ পেরিয়ে ১৬৫ রান পর্যন্ত যেতে সক্ষম হওয়া ভারত ৬৮ দশমিক ১ ওভার ব্যাট করতে সক্ষম হয়। শামি ৩টি চারে ২০ বলে ২১ ও ইশান্ত ৫ রানে আউট হন। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হওয়া খেলোয়াড় কাইল জেমিসন ৩৯ রানে ও সাউদি ৪৯ রানে ৪ উইকেট নেন।

মধ্যাহ্ন-বিরতির আগ মূর্হুতে নিজেদের ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ১১তম ওভারে ভারতকে উইকেট শিকারের আনন্দের ভাসান পেসার ইশান্ত শর্মা। ওপেনার টম লাথামকে ১১ রানে আউট করেন তিনি। এরপর আরেক ওপেনার টম ব্লান্ডেল ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৭ রানের জুটি গড়েন। এই জুটিতেও ভাঙ্গন ধরান ইশান্ত। ৪টি চারে ৩০ রান করে ফিরেন ব্লান্ডেল।

দলীয় ৭৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে উইলিয়ামনের সঙ্গী হন শততম টেস্ট খেলতে নামা রস টেইলর। উইকেটের সাথে দ্রুত মানিয়ে নিয়ে নিউজিল্যান্ডের রানের চাকা সচল করেন উইলিয়ামসন-টেইলর। চা-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্নই ছিলেন তারা। হাফ-সেঞ্চুরির দোড়গোড়ায় ছিলেন উইলিয়ামসন। তবে ভারতের ১৬৫ রানকে টপকে বিচ্ছিন্ন হন উইলিয়ামসন-টেইলর। হাফ-সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ইশান্তের তৃতীয় শিকার হয়ে ৪৪ রানে থামেন টেইলর। এই দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৯৩ রান।

টেস্ট ক্যারিয়ারের ৩২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া উইলিয়ামসন সেঞ্চুরির দিকেই হাটচ্ছিলেন। তবে ১৫৩ বলে ১১ বাউন্ডারিতে ৮৯ রান করে মোহাম্মদ শামির শিকার হন। দিনের শেষভাগে নিউজিল্যান্ডের আরও একটি উইকেটের পতন ঘটে। সেটি নিয়েছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ১৭ রান করা হেনরি নিকোলসকে ফেরত পাঠান তিনি। দিন শেষে উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ১৪ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৪ রানে অপরাজিত আছেন। গোঁড়ালির ইনজুরির কারণে টেস্ট সিরিজে খেলা অনিশ্চিতই ছিলেন ইশান্তের। শেষ মুহূর্তে সুস্থ হয়ে ফিরেই ৩১ রানে ৩ উইকেট নিয়ে আজকের দিনে ভারতের সেরা বোলার তিনিই।


নিউজরুম ২২-০২-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 250 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com