উল্লাপাড়ায় প্রথম নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়নি
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০২-২০২০ ১১:৪১ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় প্রথম নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়নি
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম নির্মিত শহীদ মিনারে এবারও একুশে ফেব্রুয়ারিতে কেউ ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানায়নি। নবগ্রামর শহীদ মিনারটি এখন আগাছায় ভরপুর হয়ে আছে। দীর্ঘদিনধরে এই শহীদ মিনারে কোন দিবসেই কেউ ফুল দিয়ে আর শ্রদ্ধা জানায় না। বর্তমানে শহীদ মিনারটি চরম অযত্ন অবহেলায় রয়েছে। এর অনেকাংশ দখল কর ঘর তোলা হয়েছে।
জানা যায়, স্বাধীনতা পরর্কতী সময়ে ১৯৭২ সালে স্থানীয়দের উদ্যােগে এই শহীদ মিনারটি নির্মান করা হয়। তারপর থেকে এ উপজলার বিভিন্ন স্তরের মানুষ মহান একুশে ফেব্রুয়ারিসহ অন্যান্য জাতীয় দিবসে এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যম শ্রদ্ধা জানাতাে। গত বছর পাচেক হলাে শহীদ মিনারটিতে কেউ আর ফুলের শ্রদ্ধা জানায় না। শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাে শহীদ মিনারটিতে শ্যাওলা পরে কালাে হয়ে গেছ। চারিদকে জন্মেছে আগাছা। গাছ-গাছালিতে শহীদ মিনারটি ঢেকে গেছে। শহীদ মিনারের পাশে বসবাসকারীরাও এটির যত্ন নেয় না। এতে শহীদ মিনারটি অনেকটা পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। এ শহীদ মিনারটি নির্মানের মূল উদ্যােক্তাদের মধ্যে সামিউল ইসলাম জজ ও মজনু মিয়া ইতিমধ্যেই মারা গেছন।
উল্লাপাড়া মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গাজী মোঃ খােরশদ আলম জানান, নবগ্রামের ঐ শহীদ মিনারটি উল্লাপাড়ায় প্রাথম স্থাপন করা হয়। সে সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতো। বর্তমানে শহীদ মিনারটিতে ফুলদিয় শ্রদ্ধা না জানানো দুঃখজনক।
শহীদ মিনারের সংলগ্ন বাসিন্দা এইচ এম জুলকার নাইন বেনহুরের সাথে কথা হলে তিনি জানান, আজ ২১শ ফেব্রুয়ারি এই শহীদ মিনারটিতে কেউ শ্রদ্ধা জানায়নি। এমনটি দীর্ঘ দিন ধরে এই শহীদ মিনারটিতে কােন ধরনের শ্রদ্ধা জানানো হয় না বল তিনি নিশ্চিত করেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০২-২০২০ ১১:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 728 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ