আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবগঞ্জের মিজানুর রহমান
০৩ মে, ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন

  

আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবগঞ্জের মিজানুর রহমান

নিউজরুম
২১-০২-২০২০ ০৯:২৯ অপরাহ্ন
আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবগঞ্জের মিজানুর রহমান
রবিউল ইসলাম রবিঃ বগুড়া জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারো নির্র্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। জানা যায়, বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নিকট শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম বার। এসময় বগুড়া জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানতে চাইলে ওসি মিজানুর রহমান বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, শিবগঞ্জ থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই শিবগঞ্জ থানাকে মাদক, জঙ্গী ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনÑশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজরুম ২১-০২-২০২০ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com